প্রাইভেসি পলিসি
ZestBD-তে অর্ডার করার সময় গ্রাহকের কিছু প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়, যাতে অর্ডার নিশ্চিত করা, পণ্য ডেলিভারি দেওয়া এবং প্রয়োজনে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা যায়।
আমরা যে তথ্য সংগ্রহ করি
- নাম
- মোবাইল নম্বর
- ডেলিভারি ঠিকানা, জেলা ও উপজেলা
- অর্ডার করা পণ্য, পরিমাণ ও অর্ডার সংক্রান্ত তথ্য
- গ্রাহক চাইলে অতিরিক্ত নির্দেশনা
তথ্য কেন ব্যবহার করা হয়
অর্ডার কনফার্মেশন, ডেলিভারি সমন্বয়, পেমেন্ট যাচাই, অর্ডার ট্র্যাকিং, গ্রাহক সহায়তা এবং প্রয়োজনীয় যোগাযোগের জন্য এই তথ্য ব্যবহার করা হয়।
তথ্য সুরক্ষা
গ্রাহকের তথ্য অপ্রয়োজনীয়ভাবে প্রকাশ, বিক্রি বা শেয়ার করার উদ্দেশ্যে সংগ্রহ করা হয় না। ওয়েবসাইটে ইনপুট ভ্যালিডেশন, সেশন সুরক্ষা এবং prepared database queries ব্যবহার করা হয়েছে।
গ্রাহক যোগাযোগ
অর্ডার বা সাপোর্ট সম্পর্কিত প্রয়োজনে ZestBD ফোন, WhatsApp বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে।